
পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে স্থাপন করা হবে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ সরকারের
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলার গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার। আজ (রোববার, ১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তা এবং দুটি জেলার পুলিশ সুপারের (এসপি) বদলির এ আদেশ দেয়া হয়।

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা তদন্তে দুই কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা দু’টি কমিটি। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এবং বিকেলে বিরোধীদলীয় সংসদীয় কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুনামগঞ্জে সড়ক নির্মাণ নিয়ে বিতর্ক; এমপি-ঠিকাদারের পাল্টাপাল্টি অভিযোগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুরে ৮৭ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ নিয়ে জেলাজুড়ে তোলপাড়। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল আসেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম। পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশ দেয়ায় এমপির বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুললেন ঠিকাদার। আর এমপির দাবি অনিয়ম নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

পুলিশে একযোগে ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রে দু’টি নতুন অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে ৫৯২ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। এ দু’টি কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জিএমপি’র নতুন কমিশনার মো. আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশরাফ আলী
রাজশাহী রেঞ্জের নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে মীর আশরাফ আলীকে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়।

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান (সচিবালয় নিরাপত্তা শাখা) স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) রাতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একইসঙ্গে আরও দু’জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।