অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কোনো চ্যালেঞ্জ অনুভব করছেনা, তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ মাঝে মাঝে হামলার শিকার হয়, এরপরও অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।