আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ভবন ও ফরেনসিক ল্যাবের উদ্ধোধনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ অনেকটাই সহজ ও দ্রুত হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগে মানুষের হয়রানি দূর ও বিচারকাজ দ্রুত করতেও ফরেনসিক ল্যাব ভূমিকা রাখবে। দেশে এমন ল্যাব তৈরিতে বিদেশি সহায়তাও খোঁজা হচ্ছে। চট্টগ্রামে ৫৯ কোটি টাকা ব্যয়ে ভবন ও এ ল্যাবটি তৈরিতে আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কোরিয়া সরকার।’
এসময় কেরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন উপস্থিত ছিলেন।





