দীপাবলি ঘিরে ভারতে জমে উঠেছে অলঙ্কার কেনাবেচা, বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের
উৎসবের মৌসুম চলছে ভারতে। দীপাবলির বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি ধনতেরাস উদযাপনে কেনাকাটার হিড়িক পড়েছে অলঙ্কারের দোকানে। স্বর্ণ-রূপাসহ সব ধরনের মূল্যবান গহনা বিক্রি হচ্ছে বেশ। গেলো বছরের তুলনায় এ বছর ৩৫ শতাংশ পর্যন্ত বিক্রি বাড়বে বলে প্রত্যাশা অলঙ্কার-ব্যবসায়ীদের। অন্যদিকে, দূষণ নিয়ন্ত্রণ আর ক্রমবর্ধমান খরচের চাপে বাণিজ্যে মন্দার মধ্যেই তুমুল ব্যস্ততা আতশবাজির কারখানাগুলোতে।