
স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় উপ-হাইকমিশনের নৈশভোজ আয়োজন
২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের তরফে নৈশভোজ (রিসেপশন) অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) কলকাতার পাঁচ তারকা হোটেল ‘আইটিসি সোনার বাংলা’য় এই নৈশভোজের আয়োজন করা হয়। সন্ধ্যাকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের সব কর্মকর্তা, তাদের পরিবারসহ বিভিন্ন দেশের কূটনীতিক, পশ্চিমবঙ্গের রাজনীতি, সুশীল সমাজ, শিক্ষাঙ্গন, ব্যবসা, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের বিশিষ্টজনরা।

ব্রিটেনে স্বাধীনতা দিবস উদযাপন: নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের পতাকা
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াটারসাইড ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার ও নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন।

টানা ছুটির পর খুলেছে স্কুল, ফিরেছে প্রাণচাঞ্চল্য
রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ টানা ৩৮ দিনের ছুটি শেষে আজ (রোববার, ২৯ মার্চ) সারা দেশের মতো খুলেছে কুষ্টিয়ার স্কুল-কলেজ।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন
ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। এতে অংশ নেন তুরস্ক সফরে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকে প্রমাণ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র।’

স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ২৭ মার্চ) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল
স্বাধীনতার ৫৫ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

একাত্তর আগে, বাকিসব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি কারও অবদান অস্বীকার করে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া তিনি বলেছেন, একাত্তরকে আগে সম্মান করতে হবে। একাত্তর ও চব্বিশকে যারা মেলাতে চান, তাদের উদ্দেশে— একাত্তরকে অন্য কোনো ইসিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকিসব পরে।

বিকেলে বিএনপির আলোচনা সভা; বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার, ২৭ মার্চ) আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বেলা আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা শুরু হবে।

পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল
পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারীর বক্তব্যের এক পর্যায়ে ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান নেই’—এমন মন্তব্য ঘিরে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর কয়েকটি জাহাজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য বিভিন্ন নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ সর্বসাধারণের প্রদর্শনের জন্য সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত করা হয়।

স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ম্যাচে লাল দলের জয়
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচে জয়লাভ করেছেন লাল দল। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। এতে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে ব্যাট-বলের লড়াইয়ে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকরা।