ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন

ইস্তাম্বুলে স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাস
0

ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। এতে অংশ নেন তুরস্ক সফরে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বক্তব্যে মন্ত্রী প্রবাসী কমিউনিটিকে বিদেশে অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করে, বাংলাদেশে শিক্ষা খাতসহ অর্থনৈতিক খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

এছাড়াও, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক। নতুন সরকারের শাসনমলে ঢাকা- আঙ্কারার সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

জেআর