
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্বারা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওই স্বৈরাচারদের রুখতে হবে। আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্বা দেখতে চাই না। কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না।

স্বৈরাচার আ.লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না’—বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।’

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ
ধর্মের লেবাসে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কাজ থেকে বিরত থাকুন: নজরুল ইসলাম খান
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বর্তমান সরকার সংসদে একের পর এক গণবিরোধী আইন তৈরি করছে: নাহিদ ইসলাম
বর্তমান সরকার সংসদে একের পর এক গণবিরোধী আইন তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতের বিপরীতে মানবাধিকার হরণের চেষ্টা করছে।’

ষড়যন্ত্রকারী স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, আগামীতেও করবে না: মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ষড়যন্ত্রকারি, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, আগামীতেও করবে না। আজ (শনিবার, ৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপির ইতিহাস আপসকামিতা ও পলায়ন পরতার নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ভোট কারচুপির কথা বলে জামায়াত স্বৈরাচারকে খুশি করছে: আসাদুজ্জামান রিপন
ভোট কারচুপির কথা বলে জামায়াতে ইসলামী স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংসদে গণভোটের বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথেই রায় বাস্তবায়নের শেষ ঠিকানা।

জুলাই অভ্যুথানের অর্জন একক ব্যক্তি-গোষ্ঠীর নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

সরকার স্বৈরাচারের পথে হাঁটছে: ডা. শফিকুর
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরে সরকারও হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি।