২০২৮ সালের মধ্যে ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে জাতিসংঘের আলোচনায় সম্মত দেশগুলো
মানুষের সামান্য তদারকি বা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই পরিচালিত অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণের বিষয়ে জাতিসংঘের আলোচনা আজ শনিবার শেষ হয়েছে। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দুই বছরের মধ্যে নতুন নীতিমালা তৈরির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশগুলো। তবে রাশিয়ার বিরোধিতার কারণে সমঝোতাটি দুর্বল হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।