
এআই কি সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে? অল্টম্যানের মন্তব্যে উদ্বেগ
২০১৪ সালে মুক্তি পাওয়া মার্কিন চলচ্চিত্র ‘ট্রান্সেন্ডেন্স’-এ দেখা গিয়েছিল, মৃত্যুপথযাত্রী এক বিজ্ঞানী তার মস্তিষ্ককে একটি সুপারকম্পিউটারে আপলোড করে প্রায় সর্বশক্তিমান বুদ্ধিমত্তায় পরিণত হন। এর পরের বছর ‘এক্স মেশিনা’ ছবিতে দেখানো হয়, একটি রোবট তার মানব হ্যান্ডলারদের বোকা বানিয়ে বাইরের দুনিয়ায় পালিয়ে যায়। কল্পবিজ্ঞানের এই ছবিগুলো মূলত ‘সিঙ্গুলারিটি’ ধারণার ওপর তৈরি, যেখানে প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায় এবং একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুর মুখে; প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
গুরুতর শারীরিক সমস্যায় চ্যাটজিপিটির কাছ থেকে পরামর্শ নিয়ে মৃত্যুশয্যায় যাওয়ার অভিযোগ করেছেন এক মার্কিন নাগরিক। শেষ পর্যন্ত ডাক্তারের চিকিৎসায় প্রাণে বেঁচে ফিরে মামলা ঠুকেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন সরকারকে কোম্পানির অংশীদার বানাতে চায় ওপেনএআই
ওয়াশিংটনের ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ কমাতে মার্কিন সরকারকে নিজেদের কোম্পানির ৫ শতাংশ মালিকানা বা শেয়ার দেয়ার প্রস্তাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই শেয়ারের দাম হবে প্রায় ৪ হাজার ২৬০ কোটি ডলার (প্রায় ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা)।

সন্তান নিতে শুক্রাণু দান করেছিলেন মাস্ক
ওপেনএআই’র সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার ব্যতিক্রমী ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের চার সন্তানের নেপথ্য কাহিনী বিস্তারিত জানিয়েছেন। গতকাল (বুধবার, ৬ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে সাক্ষ্য দেয়ার সময় তিনি এসব তথ্য প্রকাশ করেন।

চ্যাটজিপিটির প্রতি প্রশ্নের গড় বিদ্যুৎ খরচ প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা
ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি তার এক ব্লগপোস্টে উল্লেখ করেন, চ্যাটজিপিটির প্রতি প্রশ্নে গড়ে প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়। যা একটি ওভেনের এক সেকেন্ড বা একটি বাল্বের কয়েক মিনিটের ব্যবহারের সমান।

ওপেন এআইয়ের সঙ্গে অ্যাপলের চুক্তির ঘোষণা
অবশেষে ওপেন এআইয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তির ঘোষণা দিলো টেক জায়ান্ট অ্যাপল। এখন থেকে আইফোন আর ম্যাকে সহজেই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, কোম্পানির পণ্যগুলোকে নতুন উচ্চতায় নিতে চান তিনি। এদিকে এই ঘোষণার পর চটে গিয়ে নিজের কোম্পানিতে অ্যাপলের পণ্য নিষিদ্ধের হুমকি দিয়েছেন বিলিওনিয়ার ইলন মাস্ক।