
দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

রাঙ্গুনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়ায় বাস চাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
সিলেটের দয়ামীর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৭ জুলাই) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাইয়ে সড়কে প্রাণ গেছে ৪১৬ জনের— রোড সেফটি ফাউন্ডেশন
গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এসব দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৫৭ জন, শিশু ৪৮ জন।

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে সিএনজিতে বাসের ধাক্কায় একজন নিহত
চাঁদপুরে যাত্রীবাহী জৈনপুর বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
ফরিদপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে সাড়ে ছয় বছরে ১৮৪৯ সড়ক দুর্ঘটনা; নিহত ১৩৮৪, আহত ২৪৮৮
গত সাড়ে ৬ বছরে রাজধানীতে ১৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৩৮৪ জন নিহত এবং ২৪৮৮ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১০৩৪ জন পুরুষ ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু রয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীর সড়ক দুর্ঘটনা সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির নিহত কর্মী শেফালী বেগমের পরিবারের পাশে সরকার
রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ বা লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৫
টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য
দেশে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট ৪৮ হাজার ৭১৩ জন নিহতের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ১৫ দশমিক ১১ শতাংশ। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।