
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলো ৪১৯ জন।

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে: হজ ফ্লাইট উদ্বোধনে প্রধানমন্ত্রী
শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশকোনা হজক্যাম্প পরিদর্শনের পর গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের কাছে দেশবাসীর জন্য দোয়া চান। একইসঙ্গে আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলেও জানান সরকারপ্রধান।

রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) রাতে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী
চলতি ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) রাতে। ফ্লাইটের উদ্দেশে গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকেই ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজযাত্রাকে সামনে রেখে আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

কাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (শুক্রবার, ১৬ এপ্রিল) রাতে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন।

এপ্রিলের ১৮ তারিখ থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী
আগামী ১৮ এপ্রিল থেকে দেশে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া, হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।

চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

সিলেট থেকে হজের প্রথম ফ্লাইটে মদিনায় গেলেন ৩৮৯ যাত্রী
সিলেট থেকে আজ হজ ফ্লাইট শুরু হলো। প্রথম দিনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ৪ টা ৪০ মিনিটে উড়াল দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমান বাংলাদেশ জানায়, এবার সিলেট থেকে পর্যায়ক্রমে দুই হাজারের বেশি মুসল্লি হজ পালন করতে যাবেন।

১২ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চিত
হজযাত্রার চতুর্থ দিন আজ (রোববার, ১২ মে)। তবে এখনও হজের ভিসা পাননি প্রায় ১২ হাজার হজযাত্রী। সৌদি সরকার দু'দফা সময় বাড়ালেও ভিসা জটিলতা এড়াতে এবার তৃতীয় দফা সময় বাড়াতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তবে এখনও এ বিষয়ে কোনো জবাব দেয় নি সৌদি আরব। যদিও কর্তৃপক্ষ বলছে, শেষমেষ সকলেরই হজ নিশ্চিত করা সম্ভব হবে।

হজযাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর
শুরু হলো এ বছরের হজযাত্রা। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট। এর আগে প্রথম দিনের প্রথম ফ্লাইটে সৌদি গেছেন ৪১৩ জন হজযাত্রী। সকালে বিমান বাংলাদেশের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট সবাইকে হজযাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ (বুধবার, ৮ মে) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।