জুলাই হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।