আজ (সোমবার, ২ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট রাস্তা এলাকায় আন্দোলনে যোগ দেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। ওই ঘটনায় ২০২৫ সালের ২২ জানুয়ারি ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।—বাসস





