
ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজের ভিড়
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী পানামা খালে জাহাজের আনাগোনা বহুগুণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত পানামা খাল দিয়ে অতিরিক্ত ৩০০টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছেন পানামা খাল কর্তৃপক্ষের অর্থবিষয়ক প্রধান ভিক্টর ভিয়াল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে বৈঠকের পরও জিসিসি সম্মেলনে নেই ওমান
সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জরুরি শীর্ষ সম্মেলনে ওমানের প্রতিনিধিদলের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-এতাইবি এই সম্মেলনকে এই অঞ্চলের জন্য একটি ‘বিঘ্নিত ও ধোঁয়াশাপূর্ণ’ পর্যায় হিসেবে অভিহিত করেছেন। আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান আলোচনা ‘থমকে’ গেছে; বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা
ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধ ৬০ দিনে গড়িয়েছে। তবে এই সংকটের কোনো শেষ দেখছেন না বিশেষজ্ঞরা। তেলের দাম ও মূল্যস্ফীতি আকাশচুম্বী হতে থাকায় দুই পক্ষের মধ্যে চলমান আলোচনাও কার্যত ‘থমকে’ গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পাল্টা পদক্ষেপে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমজ প্রণালি বন্ধ করে দেয়। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপে তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই এই সরু জলপথ দিয়ে হয়ে থাকে। পরিস্থিতি আরও জটিল করতে ওয়াশিংটনও পাল্টাপাল্টি অবরোধ আরোপ করেছে যেন ইরান কোনোভাবেই তেল রপ্তানি করতে না পারে। এই দ্বিমুখী অচলাবস্থায় উভয় পক্ষ এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। খবর আল জাজিরা।