হাই-স্পিড রেলে বিপুল বিনিয়োগ; তবু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে স্পেন
মাত্র ৯ মাসের ব্যবধানে পরপর দু'টি প্রাণঘাতী বুলেট ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো স্পেন। সাধারণ যাত্রীদের অভিযোগ, হাই-স্পিড রেল নেটওয়ার্ক সম্প্রসারণে প্রচুর অর্থ বিনিয়োগের পরেও নেই যথাযথ রক্ষণাবেক্ষণ। অবকাঠামোগত ত্রুটি আর মানবিক ভুলের দোহাই দিলেও বিদায়ী পেদ্রো স্যানচেজ সরকারের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে স্পেনে রেললাইনে ত্রুটি বা ফাটল পাওয়ার হার বেড়েছে প্রায় দ্বিগুণ।