হানিট্র্যাপ

ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো তারা; পঞ্চগড়ে ‘হানিট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
পঞ্চগড়ে ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৩ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

টঙ্গীতে হানিট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, গ্রেপ্তার ৬
গাজীপুরের টঙ্গীতে ফেসবুকের মাধ্যমে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে ডেকে এনে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় হানিট্র্যাপ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল (মঙ্গলবার, ১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।