গ্রেপ্তার দুজন হলেন—পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা মো. আবু রায়হান হৃদয় (২৪) এবং পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।
আজ (সোমবার, ২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪-৫ জনের একটি চক্র এক ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয় চক্রটি।
এ ঘটনায় ওই ব্যবসায়ী পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে রোববার অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তার দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ‘হানিট্র্যাপ’ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





