
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বরগুনায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীর ওপর বখাটের হামলা
বরগুনার বেতাগীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। বখাটের হামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর তিনটি দাঁত উপড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করবে রাশিয়া!
যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপের বিভিন্ন দেশে গোপন হামলার অভিযোগও তোলা হয়েছে। এ কারণে জোরসোরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গোটা ইউরোপ, চলছে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। নতুন নিরাপত্তা কৌশলও গ্রহণ করেছে দেশগুলো। ক্রমেই পরিস্থিতি জটিল মোড় নিচ্ছে।

কেরানীগঞ্জে ব্যবসায়ীসহ দু’জনকে গুলি; স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দু’জনকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হযরতপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ইওম কিপুর উৎসব উদযাপনে ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে নেতানিয়াহু
ইহুদিদের ইওম কিপুর উৎসব উদযাপনে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে প্রবেশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

মানবতাবিরোধী অপরাধের মামলা: ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নিয়ে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাবনায় শিশু কলি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আসামির বাড়িতে গ্রামবাসীর ভাঙচুর
পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাসায় গুলি; ‘ভইরা দে’ গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলার মূলহোতা ‘ভইরা দে’ গ্রুপের আতিকসহ দু’জনকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)।

পাইপলাইনে হামলায় বিপদে সৌদি: বড় ধরনের ধাক্কার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি খাত
বিশ্ববাণিজ্যে ফাটল ধরেছে তেলের নিরাপত্তা বলয়ে। হামলার শিকার গুরুত্বপূর্ণ পাইপলাইন সচল করতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে সৌদি আরব। বিভিন্ন সূত্রের তথ্য, বড়জোর আর এক সপ্তাহ রপ্তানিযোগ্য জ্বালানি তেলের মজুত আছে সৌদি আরবের। পাইপলাইনটি দ্রুত মেরামত না হলে, বড় ধরনের ধাক্কা লাগার অপেক্ষায় বৈশ্বিক জ্বালানি খাত।

হরমুজে পানামার তেলের ট্যাংকারে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
হরমুজে পানামার পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড।

দক্ষিণ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপে নিজেদের নিয়ন্ত্রণ— হুথি বিদ্রোহীদের দাবি
দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক জলপথটির নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করলো গোষ্ঠীটি।

পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আহতের ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।