ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আরিফুল ইসলাম আদীব
রাজনীতি
0

ঢাকা-১৮ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম আদীব। আজ সকাল ৯টায় খিলক্ষেত ডুমনি নূর পাড়া আলিম মাদ্রাসায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

হামলার ঘটনায় এই মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২জন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।

ইএ