হেরিটেজ

ইরানে সংঘাতে শতাধিক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, ইউনেস্কোর উদ্বেগ
চলমান সংঘাতে ইরানের শতাধিক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রেহাই পায়নি ইউনেস্কোর হেরিটেজ সাইট গোলেস্তান প্যালেস ও নাকশ- ই জাহান স্কয়ারও। ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অভিযোগ, স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে ১৯৫৪ সালের হেগ কনভেনশনের সরাসরি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র- ইসরাইল। উদ্বেগ জানিয়ে সব পক্ষকে ঐতিহাসিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিতের আহ্বান ইউনেস্কোর।

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল জার্মানির রূপকথার প্রাসাদ
বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল জার্মানির বাভারিয়ার ‘রূপকথার প্রাসাদ’। শনিবার (১১ জুলাই) প্যারিসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৭তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।