
‘হ্যাঁ’তে ভোট দিলে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: রিজওয়ানা হাসান
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’ তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। আর কখনও ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’র পক্ষে: মাহদী আমিন
নির্বাচনি প্রচারণায় গণভোট ইস্যুতে সামগ্রিকভাবে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনে শিবিরের ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহিদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে এ ক্যাম্পেইন করবে ছাত্র সংগঠনটি। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।