আজ (২০ জানুয়ারি, মঙ্গলবার) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম উক্ত ক্যাম্পেইন সফল করতে ৮ সদস্যবিশিষ্ট একটি ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি’র অনুমোদনের প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন—
আহ্বায়ক : সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল
সদস্য সচিব : মুতাসিম বিল্লাহ শাহেদি, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক
সদস্য :
১. আমিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক।
২. আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি।
৩. ডা. রেদওয়ানুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক
৪. ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক
৫. এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস
৬. মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি
৭. মুহিবুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য
আরও পড়ুন: বুধবার জমা পড়ছে পে-কমিশনের চূড়ান্ত রিপোর্ট, চিকিৎসা ও বৈশাখী ভাতায় আসছে বড় চমক
এ বিষয়ে এক বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রের আমূল সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহিদদের স্বপ্ন সার্থক ও সফল করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘চিরতরে ফ্যাসিবাদী শাসনের বিলোপ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা শুরু হয়েছে।’ তিনি স্বনির্ভর স্বদেশ বিনির্মাণের এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুদৃঢ় অবস্থান নেয়ার উদাত্ত আহ্বান জানান।





