যুক্তরাষ্ট্রে রক্তক্ষয়ী হ্যালোইন: গুলিবর্ষণে নিহত ২৪, আহত শতাধিক
যুক্তরাষ্ট্রে ‘হ্যালোউইন’ উৎসবকে কেন্দ্র করে একাধিক হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ২৪ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং হতাহত হয়েছেন শতাধিক মানুষ। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন ও পিবিএস নিউজ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।