২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, প্রতিদ্বন্দ্বী জার্মানি-কাতার
২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ ভারতের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। গুজরাটের আহমেদাবাদ শহরকে কেন্দ্র করে সাজানো এই মেগা প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী ভারত। তবে জার্মানি, কাতার ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টপকে শেষ পর্যন্ত আয়োজক হওয়ার চ্যালেঞ্জটা বেশ কঠিনই হতে যাচ্ছে ভারতের জন্য।