কয়লা খনির আগ্রাসনে ধ্বংস গ্রামের প্রকৃতি, ক্ষুব্ধ তুরস্কের বাসিন্দারা
৩১তম কপ সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে জীবাশ্মর পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো। তবে এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দুই দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া। ইউরোপের সবচেয়ে বড় কয়লা-চালিত বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে তুরস্ক। অথচ এই কয়লা খনির কারণেই ধ্বংস হয়ে গেছে দেশটির দক্ষিণ-পশ্চিম মুগলা প্রদেশের বেশ কয়েকটি গ্রামের প্রকৃতি ও জনজীবন। প্রতিবাদ করতে গিয়ে জেল জরিমানার শিকার হয়েছে বহু গ্রামবাসী। কয়লার এই ধ্বংসযজ্ঞ স্বচক্ষে পরিদর্শনে কপ সম্মেলনের নেতাদের আহ্বান জানিয়েছে তারা।