নেত্রকোণায় রেড়েছে সরিষার আবাদ; ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

সরিষা চাষ করা হয়েছে
গ্রামীণ কৃষি
কৃষি
0

নেত্রকোণায় বাড়তি ফসল হিসেবে বেড়েছে সরিষা চাষ। দাম ভালো থাকায় খুশি কৃষকরা। বলছেন, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে অনেকেই লাভবান। এদিকে কৃষি বিভাগ বলছে, সরিষার উৎপাদন বাড়াতে চাষিদের প্রণোদনা ও বীজ সহায়তা দেয়া হয়েছে।

নেত্রকোনায় দিগন্ত জোড়া হলুদ ফুল দানা বেঁধেছে সরিষায়। আমনের ফসল ঘরে তোলার পর একই জমিতে সরিষা রোপন করেছেন চাষিরা। সদর উপজেলাসহ হাওর বিস্তৃত মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দায় চলতি বছর ভালো ফলন হয়েছে। স্বল্প পুঁজিতে সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক।

নেত্রকোণার দেওয়ান বাজারের হাট থেকে আশুগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন মোকামে যায় সরিষা। গত বছরে তুলনায় কিছুটা বেড়ে এবার প্রতিমণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩ হাজার টাকায়। প্রতিমণে ৮০-১০০ টাকা বেশি বিক্রি করা হচ্ছে বলে জানান চাষীরা জানান।

আরও পড়ুন:

তবে চাহিদা ও দাম ভালো থাকলেও সার ও বীজ সহায়তা চান কৃষকরা, দিতে রাজি কৃষি বিভাগও।

আগে এক ফসল চাষ করা হলেও বর্তমানে সরিষা চাষসহ ধান চাষ করতে পারায় লাভবান হচ্ছেন দ্বিগুণ বলে জানান কৃষকরা।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম বলেন, ‘চাষাবাদ ভালো হওয়ার জন্য আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছি। আর আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণে সরিষা বীজ ছিলো তা দিয়েও আমরা সহযোগিতা করেছি।’

চলতি বছর নেত্রকোনায় প্রায় ২০ হাজার টন সরিষা উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১শ’ ৪৩ কোটি টাকা।

জেআর