সরিষা-চাষ
নেত্রকোণায় রেড়েছে সরিষার আবাদ; ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

নেত্রকোণায় রেড়েছে সরিষার আবাদ; ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

নেত্রকোণায় বাড়তি ফসল হিসেবে বেড়েছে সরিষা চাষ। দাম ভালো থাকায় খুশি কৃষকরা। বলছেন, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে অনেকেই লাভবান। এদিকে কৃষি বিভাগ বলছে, সরিষার উৎপাদন বাড়াতে চাষিদের প্রণোদনা ও বীজ সহায়তা দেয়া হয়েছে।

নওগাঁয় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা

নওগাঁয় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা

নওগাঁয় অন্য বছরের তুলনায় বেড়েছে সরিষা চাষ। সাথে খেতের পাশে মৌ বক্সে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। এতে একদিকে ফুলের পরাগায়নে বেড়েছে সরিষার ফলন। সাথে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মৌ খামারিরা। চলতি মৌসুমে জেলায় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা কৃষি বিভাগের।

ভোজ্যতেলের দাম বাড়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের

ভোজ্যতেলের দাম বাড়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের

স্বল্পসময়ে উৎপাদনশীল হলেও আশানুরূপ দাম মেলে না, কয়েকবছর আগে এমন পরিস্থিতির কারণে সরিষা আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকরা। তবে বর্তমানে ভোজ্যতেলের ঊর্ধ্বমূখী বাজার ও ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের। চলতি মৌসুমে জেলায় ৬০ হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে সরিষার। আবহাওয়া অনুকূলে থাকলে শুধু এই জেলা থেকে ৯৯ হাজার ১৬৫ টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের।

মাগুরায় সরিষা চাষের সঙ্গে বাড়ছে বাণিজ্যিক মধু আহরণ

মাগুরায় সরিষা চাষের সঙ্গে বাড়ছে বাণিজ্যিক মধু আহরণ

মাগুরায় দিন দিন বাড়ছে সরিষা চাষ। সরিষা খেতের পাশেই বাণিজ্যিকভাবে মধু আহরণ করছে মৌয়ালরা। মৌমাছির বাক্স স্থাপনে সরিষার ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা পাচ্ছে বাড়তি সুযোগ সুবিধা। কৃষকরা যেমন লাভবান হচ্ছে তেমনি মৌ খামারে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। তবে, পরিকল্পিত বাজার ব্যবস্থা না থাকায় বাণিজ্যিকীকরণে কিছুটা বেগ পেতে হয়। তবে মৌয়ালদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ।

ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম, অধিক মুনাফায় সরিষা চাষে বাড়ছে আগ্রহ

ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম, অধিক মুনাফায় সরিষা চাষে বাড়ছে আগ্রহ

ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়াই দিন দিন জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। অল্প সময়ে ও কম খরচে অধিক মুনাফা হওয়ায় অনেক মেহেরপুরের চাষীরা সরিষা চাষের দিকে ঝুঁকেছেন। ভোজ্য তেলের পাশাপাশি সরিষার খৈল গো খাদ্য হিসেবে বেশ পুষ্টিকর। এর পাশাপাশি সরিষার কাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। চলিত মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে।

বরিশালে প্রথমবারের মতো সরিষা খেতে মধু উৎপাদন

বরিশালে প্রথমবারের মতো সরিষা খেতে মধু উৎপাদন

সরিষা খেত থেকে মধু সংগ্রহ পদ্ধতি দেশে বেশ পুরনো হলেও বরিশালে হচ্ছে প্রথমবার। এতে প্রচুর মধু উৎপাদনের পাশাপাশি বাড়ছে সরিষার ফলন। কৃষি বিভাগের দাবি, মৌমাছি দিয়ে মধু সংগ্রহের ফলে সরিষার ফলন বাড়ে ১৫ থেকে ২০ শতাংশ।

সুনামগঞ্জে চলতি বছর ৬৫ কোটি টাকার সরিষা বিক্রির আশা

সুনামগঞ্জে চলতি বছর ৬৫ কোটি টাকার সরিষা বিক্রির আশা

সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় প্রতি বছরই বাড়ছে চাষের পরিধি। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। জেলায় এ মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৫ হাজার ৪শ' টন, যার বাজারমূল্য ৬৫ কোটি টাকা।

তেল-মধু মিলিয়ে সরিষার হাজার কোটি টাকার বাণিজ্য

তেল-মধু মিলিয়ে সরিষার হাজার কোটি টাকার বাণিজ্য

ভোজ্যতেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলার প্রতিটি ফসলি মাঠে এখন সরিষায় ভরপুর।

নড়াইলে ১৫০ কোটি টাকার সরিষা উৎপাদনের লক্ষ্য

নড়াইলে ১৫০ কোটি টাকার সরিষা উৎপাদনের লক্ষ্য

ধান, পাট, গমের পাশাপাশি নড়াইলে সরিষা উৎপাদনও বেড়েছে। এই অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় প্রতিবছরই সরিষার আবাদ বাড়ছে। উৎপাদন বাড়াতে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করেছে কৃষি অফিস।

লাভজনক হওয়ায় শেরপুরে বাড়ছে সরিষা চাষ

লাভজনক হওয়ায় শেরপুরে বাড়ছে সরিষা চাষ

শেরপুরে দিন দিন কৃষকদের মাঝে বাড়ছে সরিষা চাষের আগ্রহ। যার ধারাবাহিকতায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষার আবাদ হয়।