‘অনেক ভালোবেসে’ গানটির নান্দনিক একটি পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে— বলছিলেন এই সংগীতশিল্পী।
রোমান্টিক আবহে তৈরি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সাজিদ সরকার। গানের কথা লিখেছেন গীতিকবি সোমেশ্বর অলি।
‘ছায়াসঙ্গী’ নাটকে অভিনয় করেছেন প্রজন্মের পরিচিত মুখ খায়রুল বাশার ও সাদনিমা বিনতে নোমান৷ নাটকটি আসছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।
পোস্টারে তাদের রসায়ন একটি স্নিগ্ধ ও প্রেমময় গল্পের ইঙ্গিত দিচ্ছে। চিত্রগ্রহণে ছিলেন বিশ্বজিৎ দত্ত। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে ‘অনেক ভালোবেসে’ মুক্তি পেয়েছে।
গানটি নিয়ে নির্মাতা সোহেল রাজ বলেন, ‘আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি পরিচ্ছন্ন ও মেলোডিয়াস গান উপহার দিতে। সাজিদ সরকারের চমৎকার সংগীতে সুস্মিতা ও নিলয় দারুণ গেয়েছেন। আশা করছি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।’





