মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
দেশে এখন
0

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে।’

সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সমাজের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

এএইচ