সর্বসাধারণের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত অভিনেতা আতাউর রহমান

অভিনয়শিল্পী আতাউর রহমান
শিল্পাঙ্গন
0

সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা আতাউর রহমান। আজ (মঙ্গলবার, ১২ মে) বিকেলে তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়।

সেখানে সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ ফুল দিয়ে তার মরদেহে শ্রদ্ধা জানায়। পরিবারসহ সহকর্মীরা তার বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

এসময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বনানি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আরও পড়ুন:

এর আগে, রাজধানীর মগবাজারে নিজ বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল (সোমবার, ১১ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুনি নাট্যব্যক্তিত্ব।

এসএস