ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দু’জন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়।
এসময় যুবকের ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার শব্দ শোনা যায়। আজ স্মৃতিস্তম্ভটিতে দেখা যায়, আগুন দেয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা গেছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুইজন পুলিশ সদস্য মোতায়েন থাকে। সোমবারও দুইজন দায়িত্বে ছিলেন। কিন্তু রাতে দুই স্মৃতিস্তম্ভ চত্বরে দুই দুর্বৃত্ত প্রবেশ করে আগুন দেয়। আগুন দেয়ার পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভটির পাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে। এই ঘটনায় দায়িত্বর দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।’





