বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ার
শিল্পাঙ্গন
0

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে।

আগামীকাল (মঙ্গলবার, ৩০ জুন) বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

আরও পড়ুন:

তিনি জানান, মুস্তাফা মনোয়ারের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হবে। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন রামপুরা প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

তিনি আরও জানান, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চারুকলা অনুষদে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এসএইচ