‘হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ’

কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
দেশে এখন
1

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

আজ (রোববার, ১ নভেম্বর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিলো। এই টাকা এজেন্সি গুলো ফেরত পাবে।’

তিনি বলেন, ‘হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।’

এছাড়া ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এসএইচ