হুথিদের হামলায় সৌদিতে এশিয়ান কাপ আয়োজন স্থগিত

এশিয়ান কাপ ট্রফি
ফুটবল
এখন মাঠে
0

সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা! হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব পড়ল এশিয়ান ফুটবলেও। আঞ্চলিক অস্থিরতা ও ভ্রমণ বিঘ্নের আশঙ্কায় স্থগিত করা হয়েছে ২০২৭ সালের এশিয়ান কাপ।

টুর্নামেন্টের নতুন সূচি নির্ধারণ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিলো এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর।

নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর, শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি। তবে নতুন তারিখ কার্যকর করতে প্রয়োজন ফিফার অনুমোদন। প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব। টুর্নামেন্টের আটটি স্টেডিয়ামের পাঁচটিই রিয়াদে।

এই শহরেই হওয়ার কথা ছিল ফাইনালসহ ৫১ ম্যাচের ৩০টি। কিন্তু হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেড়েছে নিরাপত্তা উদ্বেগ। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই সূচি পরিবর্তনের সিদ্ধান্ত এএফসির।

এফএস