রাঙামাটির পাহাড়ি গ্রামগুলো জিম্মি হয়ে আছে: এমপি প্রার্থী জুঁই চাকমা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জুঁই চাকমা
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
0

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ও তার প্রতিদ্বন্দ্বী একটি ‘বড় দল’কে দায়ী করে রাঙামাটি আসনে একমাত্র নারী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) বলেছেন, রাঙামাটির পাহাড়ি গ্রামগুলো এরইমধ্যে জিম্মি হয়ে আছে। সেখানকার মানুষের স্বাভাবিক চলাফেরা এখন নিয়ন্ত্রিত। একই সঙ্গে তিনি নির্বাচনে জালভোটের আশঙ্কাও করছেন।

আজ (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) রাতে রাঙামাটি শহরে নিজের নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের ‘মিট দ্যা প্রেস’ এ এমন আশঙ্কার কথা জানান তিনি।

জুঁই চাকমা বলেন, ‘ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং নিরাপদে ঘরে ফিরতে পারে। ভোটারদের এ বিষয়টি নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘পাহাড়ের দুটি আঞ্চলিক গোষ্ঠী পরক্ষোভাবে নির্বাচনে অংশ নেয়ার পর থেকে ভোটারদের মুখ কালো। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী-সমর্থকরা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করছে। এর দায় রাঙামাটি-২৯৯ আসনের রির্টানিং অফিসার ও নির্বাচন কমিশনের। তাদের ভূমিকা রহস্যজনক।’

পরে তিনি রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তিন দফা দাবি প্রস্তাব করেন।

আরও পড়ুন:

এগুলো হলো; এক-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট ভোটগণনা বিবরণী ফরম-১৬ প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়, ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগ এর অভিযোগ পেলে তৎক্ষনিক যেন ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়, ভোট প্রদানে বাধা, ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগের অভিযোগে ঐ অপরাধীকে আইনের আওতায় আনা হয়।

এসময় তিনি জেলার সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি, জীবতলী ইউপির হাজার মানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও হাজাছড়ি হেডম্যান পাড়া যাত্রী ছাউনির সামনে থেকে তার নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন।

অনুষ্ঠানে জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা, জুঁই চাকমার নির্বাচনি মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন উপস্থিত ছিলেন।

এফএস