ম্যান ইউয়ের তিনে তিন, ফুলহামের বিপক্ষে ‘রোমাঞ্চকর’ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ

জয় উদযাপন করছেন খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

জয়ের ধারায় ফিরতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার লড়াইয়ে ফুলহামের বিপক্ষে ৩–২ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা তিন ম্যাচ জয় পেয়েছে দলটি।

সবশেষ ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে ইউনাইটেডকে লিড এনে দেন ক্যাসেমিরো। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে হয়েছে ৪ গোল।

আরও পড়ুন:

৫৬ মিনিটে ম্যাথিয়াস কুনিয়া লিড ২-০ করেন। তবে ৮৫ মিনিটে রাউল হিমেনেজ এবং যোগ করা সময়ে গোল করেন কেভিন। অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে বেঞ্জামিন শেসকো গোল করলে ৩-২ গোলে জয় নিশ্চিত করে ইউনাইটেড।

রাতের আরেক ম্যাচে অবশ্য হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি এবং সেমেনেয়োর গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে দ্বিতীয়ার্ধে ডমিনিক সোলাঙ্কির জোড়া গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এফএস