পলোগ্রাউন্ড মাঠে বিকেল ৩টায় শুরু হয়েছে অনুষ্ঠান। সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের যোগ দেয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলো বিএনপি।
জানা গেছে, বিকেল ৫টার দিকে তামিম ইকবাল পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির সংবাদ। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তামিমকে।
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে আরো উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠে বড় ধরনের হার্ট অ্যাটাক করেন তামিম। পরে দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্টে রিংও পরানো হয়। পরে দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে অনেক সুস্থ হয়েছেন এই ক্রিকেট তারকা।





 founder Abhijeet Dipke-2-320x167.webp)