বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
আরও পড়ুন: ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাদিক কায়েম বলেন, ‘শহিদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহিদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।’
এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। এসময় আবরার ফাহাদের বাবা, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





