
কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে ২৫ বস্তা ভেজাল সার।

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামের এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের রেললাইনের পূর্ব পাশে একটি মাছ আবাদি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী
কুষ্টিয়ার মিরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে আকরাম হোসেন (৫৫) নামের আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং ষ্ট্রেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাতের খাবার খেয়ে কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অসুস্থ
রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য। গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় ডিউটি শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা।

কুষ্টিয়ায় শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর করলো স্বজনরা
পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

কুষ্টিয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম
কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে অধিকাংশ সবজির দাম। অন্যান্য সবজিও বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

কুষ্টিয়ায় বজ্রপাতে রাইস মিলের গোডাউনে আগুন, ভবনে ধস
কুষ্টিয়ায় বজ্রপাতের ঘটনায় রাইস মিলের ধানের গোডাউনে আগুন লেগে ভবন ধসে পড়েছে। এতে ধান, মিলের যন্ত্রাংশ ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের।

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার
কুষ্টিয়ার সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৫টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় পদ্মার পানি বৃদ্ধি: পানিবন্দী ২০ হাজার পরিবার, ভাঙন ও দুর্ভোগ চরমে
কুষ্টিয়ার পদ্মা নদীতে প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার দুই ইউনিয়ন- চিলমারি ও রামকৃষ্ণপুরের প্রায় ২০ হাজার পরিবারের অর্ধ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রাখা হয়েছে অন্তত ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমিও। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। দুর্গত এলাকায় এখনো পর্যন্ত পৌঁছেনি ত্রাণ সামগ্রী।

আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতিও রয়েছে। জাতিসংঘ বলছে যে, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নাই।’

কুষ্টিয়ায় স্থিতিশীল গরুর মাংস, বেড়েছে মুরগি ও মাছের দাম
কুষ্টিয়ায় গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগি ও মাছের দাম। কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে বয়লার মুরগিও ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) কুষ্টিয়া পৌর বাজারে দেখা যায় এ চিত্র।