গত শনিবার সকালে, সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে হরগৌরীপুর মাঝপাড়া নামক স্থানে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে রিকশাচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার স্যারের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।





