সিলেট
সিলেট টেস্ট ড্র; সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্ট ড্র; সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ড্র দিয়ে শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিলেট টেস্ট। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই শেষ হয় পঞ্চম দিনের খেলা। চতুর্থ ইনিংসে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করলে শেষ হয় পঞ্চম দিনের খেলা। মিরপুর টেস্ট জেতায় দুই ম্যাচের এ সিরিজ ১-০তে জিতে নিলো ক্যারিবীয়রা।

যানজট আর হকারের দখলে নাকাল পর্যটন নগরী সিলেট

যানজট আর হকারের দখলে নাকাল পর্যটন নগরী সিলেট

সড়কজুড়ে যানবাহনের চাপ, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা আর যত্রতত্র সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। পর্যটন নগরী সিলেটের এমন পরিস্থিতিতে কঠিন হয়ে উঠেছে নগরীর স্বাভাবিক চলাচল। বাড়ছে জনদুর্ভোগ, ব্যাহত হচ্ছে নাগরিক জীবন। এজন্য দ্রুত আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও হকারমুক্ত ফুটপাত চান নগরবাসী।

পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরেছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে

পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরেছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে

আবারও ঘুরে দাঁড়াচ্ছে সিলেটের পর্যটন ব্যবসা। বিশেষ করে অক্টোবরের প্রথম থেকে সিলেটমুখী পর্যটকদের ঢল ছিলো চোখে পড়ার মতো। ফলে বিভাগের পর্যটন সংশ্লিষ্টদের ফিরেছে সুদিন। ব্যবসায়ীরা বলছেন, শুধু অক্টোবরেই এই অঞ্চলে পর্যটনখাতে বাণিজ্য হয়েছে অন্তত ২০০ কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসার সুযোগ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

মিরপুরে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে চায়ের শহর সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ (সোমবার, ২ নভেম্বর) বিকেল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয়দের বহনকারী বিমানটি।

সবজি ও সাইট্রাস রপ্তানিতে নতুন সম্ভাবনা; সিলেটে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ

সবজি ও সাইট্রাস রপ্তানিতে নতুন সম্ভাবনা; সিলেটে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ

সবজি ও সাইট্রাস পণ্যসহ সিলেট অঞ্চলে কৃষিপণ্য রপ্তানির বিপুল সুযোগ থাকলেও নানা কারণে তা হচ্ছে না। তাই সিলেটে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। ইতোমধ্যে প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয় ৩৮০ কোটি টাকা আর মেয়াদ ৪ বছর। এটি বাস্তবায়ন হলে সিলেটকে দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সিলেটে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। যাদের বেশিরভাগই শিশু।

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

সিলেট-বরিশালের পর আজ খুলনায় শুরু রবি বোলার হান্টের ট্রায়াল, নিবন্ধন ছাড়িয়েছে ২০ হাজার

সিলেট-বরিশালের পর আজ খুলনায় শুরু রবি বোলার হান্টের ট্রায়াল, নিবন্ধন ছাড়িয়েছে ২০ হাজার

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। এরইমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে, যেখানে তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ ও পারফরম্যান্সে মিলেছে উল্লেখযোগ্য সাড়া।

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ভোর থেকে জেলার সব রুটে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন রোগী।

লোডশেডিংয়ে নষ্ট কাঁচা পাতা, ঝুঁকিতে সিলেটের চা শিল্প

লোডশেডিংয়ে নষ্ট কাঁচা পাতা, ঝুঁকিতে সিলেটের চা শিল্প

চায়ের দেশ সিলেটে এবার সংকটের নতুন নাম বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন, নষ্ট হচ্ছে কাঁচা চা-পাতা, কমছে চায়ের গুণগত মান। সংশ্লিষ্টরা বলছেন এভাবে চললে ভবিষ্যতে চা বাগানগুলো সচল রাখা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তবে গবেষকরা বলছেন, চা শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনার পাশাপাশি সরকারকে বিকল্প বিদ্যুতের কথা ভাবতে হবে।