হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সর্তকতা

দিনাজপুর
হিলি সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তল্লাশি
এখন জনপদে
2

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সর্তকতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির মিছিল

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় সমস্ত সীমান্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়/স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরবাইক , এলোমেলোভাবে /বিচ্ছিন্ন ভাবে চলাচলকারী ও যেকোনো ক্ষণস্থায়ী ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। শহর এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুটি পিক-আপে টহল অব্যাহত রাখা হয়েছে।

এএইচ