গণভোটের রায় বাস্তবায়ন হলে কর্মসূচি থেকে ফিরবে বিরোধীদল: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে আপাতত কর্মসূচি থেকে বিরোধীদল ফিরে আসবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা বিভাগীয় লংমার্চের আগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সমানে এক জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জনগণের দাবি নিয়েই বিরোধীদল আন্দোলন করছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি। বিএনপি প্রতিদিন ‌নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন নিয়ে মাঠে থাকবে ১১ দলীয় ঐক্য।’

আরও পড়ুন:

শফিকুর রহমান বলেন, ‘মাতারবাড়ি গভীর সমুদ্র নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না জাতি জানতে চায়। চুক্তির নামে দেশ ইজারা দেয়া চলবে না।’

জুলাই সনদ বাস্তবায়নের দাবি মেনে‌ নেয়া হলে বিরোধীদল আপাতত কোনো কর্মসূচি দেবে না বলে জানান জামায়াত আমির।

এসময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করে পাঁচ কোটি মানুষের সঙ্গে বেঈমানী করেছে বিএনপি। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শেখ হাসিনার স্টাইলে দলীয়করণ করছে। শেখ হাসিনাকে অনুকরণ করলে বিএনপিকে করুণ পরিণতি ভোগ করতে হবে।’

এসএস