শেরপুরে জামায়াত নেতা বাদলের জানাজা সম্পন্ন

জানাজা সম্পন্ন
এখন জনপদে
0

শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং শেরপুর ৩ (শ্রীবরদি-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়। নামাজে ইমামতি করেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

এর আগে বাদ যোহর জেলার পাঁচ উপজেলা থেকে জানাজাস্থলে উপস্থিত হতে থাকে জামায়াতে ইসলামী, বিএনপি ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। এদিকে বিকেল ৫ টায় জামায়াত নেতা বাদলের দ্বিতীয় জানাজা তার নিজ নির্বাচনি এলাকা শ্রীবরদি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় শ্রীবরদিতে নির্বাচনি জনসভা চলাকালীন সময়ে অসুস্থ বোধ করেন শেরপুর-৩ (শ্রীবরদি-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহে নেয়ার পথে রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।

এফএস