শেরপুর
শেরপুরে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

শেরপুরে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

শেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় আবিদ হাসান (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নবীনগর পৌর এলাকার জামে মসজিদের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১২

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১২

শেরপুরের নালিতাবাড়ি উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বডি স্প্রে জব্দ

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বডি স্প্রে জব্দ

শেরপুরের শ্রীবরদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘ডেনভার বডি স্প্রে’ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আজ (রোববার, ১৫ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোণা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি করা ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি করা ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চারজন আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আজ (বুধবার, ১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে দেশের ৮ গ্রামপুলিশ সদস্যকে সম্মাননা ও অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেরপুরের গ্রামপুলিশ সদস্য মো. মজনু মিয়া।

শেরপুরে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ

শেরপুরে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা সমমূল্যের ভারতীয় পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০

শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০

শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ১০

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ১০

শেরপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুরে শেষ হলো দু’দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব

শেরপুরে শেষ হলো দু’দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে শেষ হয়েছে দু’দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। এবার উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল ৫০ হাজারেরও বেশি ক্যাথলিক খ্রিস্টভক্ত।

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে চালু হচ্ছে নকলা ফায়ার সার্ভিস স্টেশন

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে চালু হচ্ছে নকলা ফায়ার সার্ভিস স্টেশন

প্রায় দু’দশকের আইনি জটিলতা শেষে অবশেষে শেরপুরের নকলা ফায়ার সার্ভিস স্টেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগে দ্রুত সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে জটিলতা কাটিয়ে স্টেশনটি চালুর উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুরে ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুরে সীমান্তে ভারতীয় মদ জব্দ, আটক ২

শেরপুরে সীমান্তে ভারতীয় মদ জব্দ, আটক ২

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯‌ বিজিবি)।