শেরপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
এখন জনপদে
0

শেরপুরে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, হুমায়ুন কবির পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। আজ সকালে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃত অবস্থায় গাছ থেকে নামিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, হুমায়ুন কবীরের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ