জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা

চট্টগ্রাম
জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা
দেশে এখন
এখন জনপদে
2

মহান মুক্তিযুদ্ধের জেনারেল (অবসরপ্রাপ্ত) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলিমুল আমীন ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

উক্ত আয়োজনে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ