ওমরাহ শেষে দেশে ফেরার পথে একই পরিবারের ৫ জনসহ নিহত ৬ বাংলাদেশি

মিজানুর রহমান মিজান, মোহাম্মদ জিলানী বাবর, মেহের আফরোজ, সুবহা আক্তার ও আহত ফাইজা আক্তার
এখন জনপদে
0

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, সৌদি আরবের জেদ্দা থেকে আভা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

নিহতরা হলেন— রামগঞ্জ উপজেলার নলচারা বেপারী বাড়ির মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় একই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০)নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুত্ব আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।

এফএস