
হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
হবিগঞ্জের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সাড়ে ১০ হাজারের বেশি ফিটনেসবিহীন যানবাহন। সেই সঙ্গে অদক্ষ চালকদের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা-দুর্ঘটনা। সাধারণ মানুষ বলছে, এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে সড়কে বিশৃঙ্খলা আরো বাড়বে। আর কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলছে বিআরটিএ এবং ট্রাফিক বিভাগ।

কক্সবাজারে রিসোর্টে আগুন নিহতের ঘটনায় জামায়াতের শোক
কক্সবাজারের ইনানী এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু (নিহত বেড়ে ১০) ও একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকালে ঘটা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

নরসিংদীতে দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত অন্তত ১১
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় উজ্জ্বল কুমার ওরফে প্রশান্ত শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।

মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮, আরও প্রাণহানির আশঙ্কা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিশু আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত দম্পতি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্তানদের বাঁচানোর চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তাদের মা। আজ (রোববার, ১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটার ট্রাক্টরচাপায় তাওহীদ নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) ভোরে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ‘ভাই ভাই মোল্লা ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশভ্যান, পুলিশ-আসামিসহ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশসদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পৌনে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
বৈরী আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ৩টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাযাত্রী বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কেয়া মনি (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। আজ (রোববার, ৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।