টাঙ্গাইল-৫ সদর আসনের এই সংসদ সদস্য রাত ১১টা ৫০ মিনিটে শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
পরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর উদ্যোগে দেশের গান পরিবেশন ও সারা দিন শহিদ মিনার প্রাঙ্গণ এলাকায় আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।




